বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার ও শহর রক্ষার্থে তিতাস নদীর পাড় দিয়ে রাস্তা নির্মাণের দাবিতে

নবীনগর এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

নবীনগর এলাকাবাসীর মানববন্ধন

নবীনগর উপজেলার সাথে সরকারের উন্নয়ন মেঘা প্রকল্পের আওতায় আশুগঞ্জ টু নবীনগর রাস্তা নির্মাণ প্রকল্পে খাজানগর থেকে আলীয়াবাদ পর্যন্ত অংশটি নবীনগর বাজার ও শহর রক্ষার্থে তিতাস নদীর পাড় দিয়ে রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

২০ জানুয়ারি সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সদর করিম শাহ্ মাজার সড়াকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন নবীনগর কাছেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুফতি শহিদুল হক।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম।

মানববন্ধনে বক্তারা বলেন, উক্ত প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তা নির্মাণ করা হলে খাজানগর গ্রামের বিরাট একটি অংশ, একটি মাদ্রাসা, মসজিদ মন্দির, বাজার ধ্বংস হয়ে যাবে বিধায় নবীনগর বাজার ও শহর রক্ষার্থে নবীনগর মৌজার ১৯১৭ দাগে তায়েব আলী শাহ মাজার থেকে করিম শাহ মাজার পর্যন্ত একটি সরকারি গোপাট রয়েছে এবং নবীনগর ও বাগডর মৌজায় সাবেক ১৭৯৮/২ দাগসহ বিভিন্ন দাগে করিম শাহ্ মাজার থেকে মনোবাবু ঘাটলা পর্যন্ত সরকারি ও কিছু ব্যক্তি মালিকানায় জায়গা (গোপাট) রয়েছে, এই গোপাট দিয়ে খাজানগর থেকে আলীয়াবাদ পর্যন্ত প্রকল্পের অংশের রাস্তা নির্মাণ করা হউক। এই গোপাট থেকে তিতাস নদী ৭০০ ফুটের দুরত্ব রয়েছে।

এসময় বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: আমিরুল ইসলাম আমীর, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, বিরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম খান, মুফতি মো: বেলায়েত উল্লাহ, মাদ্রাসার খতিব হাবিবুর রহমান, মাওলানা ফজলুর রহমান, মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা ইমরান আশরাফ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লা আল উদয় প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া