শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   199 বার পঠিত

নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ ২১ আগস্ট বৃহস্পতিবার সকালে প্রায় ঘণ্টাব্যাপী জয়দেবপুর-শিববাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ থাকায় সৃষ্টি হয় যানজটের, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্টের দোসর, নারী শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণকারী, ৫ আগস্ট পরাজিত শক্তি তিনজন নার্সিং ইনস্ট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মোখলেছুর রহমানকে অবিলম্বে কলেজ থেকে বদলি করতে হবে। এছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা । কর্মসূচিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । এর আগে শিক্ষার্থীরা রাজবাড়ি -শিববাড়ি সড়কের অবস্থান নিয়ে ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে । পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বক্তব্য রাখেন, শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন, রাফিউল আলম সরকার, মোসা.শারমিন আক্তার, লুৎফুন্নাহার লিজা, তুহিন মোর্শেদ, ফারিহা আলম, মো. হৃদয় খান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া