মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৩তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল

হাকিকুল ইসলাম খোকন :   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   143 বার পঠিত

নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৩তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ও স্থানীয় নেতৃবৃন্দের মিলনমেলায় সফলভাবে সম্পন্ন হলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৩তম বার্ষিক ‘অ্যানুয়াল কমিউনিটি ইফতার’ মাহফিল। গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিটির ফ্রেসমেডোর সিরাজী কাবাব হাউজে আয়োজিত অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী। হাফেজ আদেল সিদ্দিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইমাম হাসান আকবর রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ।

ইফতার গ্রহনের আগে ও পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ, জেএমসি সভাপতি ডা. নাজমুল এইচ খান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কুইন্স বরো প্রেসিডেন্ট-এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, নিউইয়র্ক সিটি হেলথ বিভাগের প্রতিনিধি রোজা, কুইন্স ডিষ্ট্রিক্ট অফিসের প্রতিনিধি রোকেয়া আক্তার, স্থানীয় পুলিশ প্রিসেক্টের কমান্ডার ব্লাক লর্টেন, ইউএন রিলিজিয়াস কমিটির সেক্রেটারি জেনারেল ড. দিলিপ কুমার জি, শ্রী চিন্ময় সেন্টারের প্রেসিডেন্ট রচনা ঘোষ, ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি প্রমুখ। হামদ-নাত পরিবেশন করেন নতুন প্রজন্মের রিদওয়ানা রহমান রাহী।

বিশেষ অতিথি কংগ্রেসওম্যান গ্রেস মেং তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ও ফ্রেন্ডস সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ‘অ্যানুয়াল কমিউনিটি ইফতার’ কমিটির কনভেনার মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব ইসমাইল হোসেন স্বপন। ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ধন্যবাদসূচক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডস সোসাইটির সহ-সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, কো-অর্ডিনেটর জে মোল্লা সানি, আখতার বাবুল, নওশাদ হায়দার, শরীফ হোসাইন, জয়েন্ট মেম্বার সেক্রেটারি হিমু মিয়া, সাইদুল ইসলাম, ইকবাল আহমেদ ও মহিন উদ্দিন পাটোয়ারী।

উক্ত অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের এক গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে ধ্রুপদী সামাজিক সংগঠনের মর্যাদা বহন করেছে।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(687 বার পঠিত)
পাত্র চাই
(499 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া