হাকিকুল ইসলাম খোকন | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 175 বার পঠিত
নিউইয়র্কের এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টে সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের উদ্যোগে ২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকাটির সিনিয়র প্রতিনিধি ও বাপসনিউজ এডিটর এবং brahmanbaria2usa.com এর প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন। পত্রিকাটি হাতে পেয়ে ডা. মোস্তাক হোসেন বলেন- প্রবাস মেলা প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে কাজ করছে। আমি পত্রিকাটির সাফল্য কামনা করছি।
এসময় সংগঠনের আহবায়ক ডা. মুজিবুল হক, সদস্য সচিব শাহাব উদ্দীন, এডভোকেট মুজিবুর রহমান, মোল্লা মনিরুজ্জান, এডভোকেট ও লিগ্যাল কনসালটেন্ট মুজিবুর রহমান, প্রোগ্রেসিভ ফোরামের জাকির হোসেন বাচ্ছু ও আলীম উদ্দিন, মুজাদিদ আনসারী, মোশাররফ খান, এম.এস. আলম, মোহাম্মদ সোহায়েল, আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah