হাকিকুল ইসলাম খোকন : | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 102 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক গত ২ মার্চ সোমবার তার বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে। কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে ধর্মীয় উৎসবের পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিল প্রবাসী চাঁদপুরবাসীর মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মাসুম পরিচালনা করেন এবং বর্তমান সভাপতি মো. মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ব্যবসায়ী আকতার হোসেন বাদল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ডা. এনামুল হক, কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আসেফ বারি টুটুল, এবং ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির। মঞ্চে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুনমুন হাসিনা বারি এবং সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন ইফতার ও দোয়া উদযাপন কমিটির আহ্বায়ক নূরে আলম মনির, সদস্য সচিব আবু ছাদেক, আমিন খান জাকির এবং প্রচার সম্পাদক মো. নূর হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা।
ইফতার মাহফিলে প্রবাসী চাঁদপুরবাসীর পাশাপাশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি আকতার হোসেন বাদল ফাউন্ডেশনের কর্মকান্ডের প্রশংসা করে সকলকে দেশের কল্যাণে অবদান রাখার আহবান জানান। সাবেক সভাপতি ফখরুল ইসলাম মাসুম দেশের গরিব প্রতিবেশীদের জন্য বার্ষিক দুটি বাড়ি নির্মাণের অঙ্গীকার করেন।
মাহফিলে অংশগ্রহণকারীরা সব ধরনের ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে অবদান রাখার এবং কমিউনিটিতে এগিয়ে চলার প্রতিশ্রুতি দেন। রমজানের তাৎপর্য ও দেশ, প্রবাস ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম মাসুম।
সংগঠনের সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল ইফতার মাহফিলে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানান।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah