বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ নির্বাচন ৪ নভেম্বর

নিউইয়র্ক সিটি নির্বাচনে আগাম ভোট শুরু

হাকিকুল ইসলাম খোকন   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

নিউইয়র্ক সিটি নির্বাচনে আগাম ভোট শুরু

নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচন আগামী ২৪ জুন মঙ্গলবার। গত ১৪ জুন থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ।

নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতেই আগাম ভোটদানে ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, আগাম ভোটের দ্বিতীয় দিনের (রোববার) শেষে মোট ৬৬ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন। ভোটাররা আগামী ২২ জুন পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন।

র‍্যাঙ্কড চয়েস ভোটদানের কারণে সরকারি ফলাফল জানতে ১ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। র‍্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে এই ভোটে ভোটাররা একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারছেন। আগামী ৪ নভেম্বর মেয়র পদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেয়ায় ব্যালটে নাম থাকছে না বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামসের। নির্বাচনে একমাত্র রিপাবলিকান প্রার্থী হচ্ছেন কনজারভেটিভ অধিকারকর্মী কার্টিস স্লিওয়া।

এদিকে, নিউইয়র্ক টাইমসের এডিটরিয়াল বোর্ড এবারের মেয়র নির্বাচনে তারা কোনো প্রার্থীকে এনডোর্স করবে না বলে আগাম ঘোষণা দিলেও ১৬ জুন সোমবার আকস্মিকভাবে তারা জোহরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া