আরিফুর রহমান আরিফ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ | প্রিন্ট | 137 বার পঠিত
‘বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা’ ও ৩ মে ২০২৫, নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ)-এর ১৫ ‘তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান ১৫ জুন ২ টায় রবিবার যুক্তরাষ্ট্রের ৯৮৫, ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট# বি২, ব্রীজপোর্ট, কানেকটিকাট, সিটি-০৬৬০-১১৮৮-এ অনুষ্ঠিত হবে।
এনপিজেএ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনপিজেএ ও মুলধারার রাজনীতিক এবং কলামিস্ট ও প্রধান উপদেষ্টা এম এ সালাম।
প্রধান বক্তা থাকবেন সাপ্তাহিক জন্মভূমি ও জন্মভূমি ডটকম এবং রতন তালুকদার লাইভ চ্যানেল এর সম্পাদক রতন তালুকদার।
বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব ও কন্ট্রিবিউটিং এডিটর, নিউইয়র্ক কাগজ ডটকম এর সভাপতি মনোয়ারুল ইসলাম, আইটিভি ও সোশ্যাল মিডিয়া এবং পোর্টাল জার্নালিস্ট এর পরিচালক সিনিয়র সাংবাদিক রিমন ইসলাম, নিউইয়র্ক কাগজ ডটকম এর সম্পাদক আফরোজা ইসলাম, প্রবাসমেলা ডটকম এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট এর নির্বাহী সম্পাদক শহীদ রাজু, কালের সংবাদ ডটকম এর সম্পাদক সোহেল চৌধুরী।
এনপিজেএ এর সাধারণ সম্পাদক এবং brahmanbaria2usa.com এর সম্পাদক আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এনজেবিডিনিউজ এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট সম্পাদক ও এনপিজেএ সহ-সভাপতি সাংবাদিক মো. নাসির, সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট এনপিজেএ এর সহ-সভাপতি কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দিন, মুক্তকণ্ঠ এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট এর সম্পাদক ও এনপিজেএ সহ-সভাপতি সাংবাদিক হেলাল মাহমুদ, আইবিএন নিউজ এর সম্পাদক এনপিজেএ এর সহ-সভাপতি আয়শা আক্তার রুবি।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠান ২০১০ সালের ৩ মে, রেজিঃ নং-৩১৯২৩৬০- স্থাপিত হয়েছিল।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah