শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   193 বার পঠিত

নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ ২৩ সেপ্টেম্বর সোমবার ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে মোট ৫৭ জন সফরসঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।

নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে।

Facebook Comments Box

Posted ৫:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া