বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় ব্যারিস্টার রুমিন ফারহান

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত লড়াই চলবে

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত লড়াই চলবে

ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনও সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।

আজ ২৩ এপ্রিল বুধবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপি কখনও কারচুপির নির্বাচন করে নাই, সমর্থনও করে নাই। ভবিষ্যতেও কারচুপির নির্বাচন সমর্থন করবে না। বরং মানুষের সামর্থ্য নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি মেজোরিটি নিয়ে সরকার গঠন করবে। দেশ পরিচালনা করবে। তিনি আরও বলেন, এ দেশে বিরোধী মতকে সব সময় দমন করেছে আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি। নিজের গ্রামে, বাড়িতে থাকতে দেয়নি। হামলা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক রহমান দেশে আসতে পারেন নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। এজন্য জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাই জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেত্রী বলেন, ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া