বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটক হয়রানি বন্ধে কুয়াকাটায় মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

পর্যটক হয়রানি বন্ধে কুয়াকাটায় মতবিনিময়

পর্যটকদের হয়রানি বন্ধ, ন্যায্য ভাড়া নিশ্চিত এবং সেবার মানোন্নয়নে কুয়াকাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে কুয়াকাটা ডিসি বাংলো সংলগ্ন সৈকত এলাকায় পৌর শ্রমিক দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতাকর্মী, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালকসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর শ্রমিক দলের সভাপতি মানিক ফকির। বক্তব্য দেন কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক জলিল সুকানিসহ অনেকে।

বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক পর্যটক এখানে ভিড় করেন। পর্যটকদের কাছে কুয়াকাটার ভাবমূর্তি অনেকাংশেই নির্ভর করে স্থানীয় পরিবহন চালক ও পর্যটনসংশ্লিষ্ট সেবাদানকারীদের আচরণ এবং সেবার মানের ওপর।

তারা পর্যটকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ন্যায্য ভাড়া আদায়, যানবাহনে শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে পর্যটকদের কোনো ধরনের হয়রানি না করে দায়িত্বশীল ও পেশাদার আচরণের মাধ্যমে কুয়াকাটার পর্যটন পরিবেশ আরও আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা।

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া