শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীরের হেবরনে গোলাগুলিতে ২ ইসরায়েলি নিহত

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   193 বার পঠিত

পশ্চিম তীরের হেবরনে গোলাগুলিতে ২ ইসরায়েলি নিহত

পশ্চিম তীরের হেবরনে এক চেক পোস্টে গোলাগুলিতে অন্তত দুইজন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। এছাড়া এতে আরেকজন আহত হয়েছে। আজ ১ সেপ্টেম্বর রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের জাতীয় পরিষেবা মেগান ডেভিড অ্যাডম বলেছে, রবিবার একজন নারী ও একজন পুরুষকে হত্যা করা হয়েছে। এছাড়া ৫০ বছর বয়সের কোঠার একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেবরনের দক্ষিণে তারকিমিয়া চেক পয়েন্টের কাছে হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি আর্মি জানিয়েছে, তারা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

মারিভ নামের পত্রিকায় বলা হয়েছে, হতাহত তিনজন পুলিশের সদস্য। তারা হেবরন স্টেশনে দায়িত্বে ছিলেন। সেইসময় তাদের ওপর হামলা হয়েছে। এদিকে গত বুধবার থেকে জেনিনে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া