বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুর থেকে অজ্ঞাত পরিচয় শিশুর লাশ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   152 বার পঠিত

পুকুর থেকে অজ্ঞাত পরিচয় শিশুর লাশ উদ্ধার

পুকুর থেকে অজ্ঞাত পরিচয় শিশুর লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। আজ ৩০ জুন সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন থোল্লাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। এরপর নবীনগর থানার একটি টিম এসে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক সাত বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠিয়েছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৫৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া