রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেগা প্রজেক্ট নয়

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   242 বার পঠিত

প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেগা প্রজেক্ট নয়

সৈয়দা রিজওয়ানা হাসান

প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে আমরা কোনোভাবেই মেগা প্রকল্প দিবো না। মেগা প্রকল্প করার আগে প্রকৃতির ওপর কী প্রভাব পড়বে, তা একেবারে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে নিবো। কোনোভাবেই গাছ কাটবো না, কোনোভাবেই বন ধরবো না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ ২৩ আগস্ট শনিবার বিকেলে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপনারা যারা সংস্কৃতির চর্চা করেন, তারা কেমন করে প্রকৃতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়; সেটির চেষ্টা করবেন। প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেগা প্রজেক্ট নয়, এটিও বির্তক; এটা যারা করেন তাদের তুলে ধরা দরকার। অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা গাছ কাটবো না, এগুলো বিতর্কে নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেন, সারাদেশে জুলাই শহীদ পরিবারের ছেলে-মেয়েদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফ্রি করে দেওয়া হবে এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। জুলাই শহীদদের স্মৃতি রক্ষার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া