বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে নাগরিক ফোরামের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে নাগরিক ফোরামের সমাবেশ

প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও গণমিছিল করেছে নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে চাষাঢ়া থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি কালীবাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল অভিযোগ করেন, সরকার বিদ্যুতের দাম সাড়ে ১৫ শতাংশ বাড়ানোর কথা বললেও সাতটি স্ল্যাব তৈরি করে বাস্তবে গ্রাহকদের বিল ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে অনেক গ্রাহকের ১ হাজার টাকার বিল বেড়ে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত হচ্ছে।

তিনি বলেন, “প্রয়োজনে মামলা-হামলা কিংবা জেলে যাব, তবুও নারায়ণগঞ্জে আর প্রিপেইড মিটার লাগাতে দেব না।” দ্রুত বিদ্যুৎ বিলের কারচুপি বন্ধ ও প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবি জানান তিনি।

মাহবুবুর রহমান ইসমাইল আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জ অচল করে দেওয়ার মতো হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি জানান, আগামী ১২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও গণকমিটি গঠন করা হবে। ২৫ আগস্ট জেলা প্রেসক্লাবের সামনে গণঅনশন এবং ১ সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, উপদেষ্টা হাজী রুহুল আমীন, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ভবানী শঙ্কর রায়সহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতারা।

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া