বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাসি আইনপ্রণেতাদের ভিসা বাতিল করল ইসরায়েল

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

ফরাসি আইনপ্রণেতাদের ভিসা বাতিল করল ইসরায়েল

ইসরায়েল সরকার ২৭ জন ফরাসি বামপন্থী আইনপ্রণেতা এবং স্থানীয় কর্মকর্তাদের ভিসা বাতিল করেছে। ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চল সফর শুরু করার দুই দিন আগে গতকাল রবিবার প্রতিনিধি দলটির ভিসা বাতিল করা হলো। ক্ষমতাসীন লেবার পার্টির দুই ব্রিটিশ সংসদ সদস্যকে ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়ার মাত্র কয়েকদিন পর এই পদক্ষেপ নেওয়া হল।

ফ্রান্স শীঘ্রই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বক্তব্যের পর সৃষ্ঠ কূটনৈতিক উত্তেজনার মধ্যে এটি ঘটল।

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে ম্যাখোঁ নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছেন।

ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জনের ভিসা বাতিল করা হয়েছে এমন একটি আইনের অধীনে যা কর্তৃপক্ষকে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে পারে এমন ব্যক্তিদের নিষিদ্ধ করার অনুমতি দেয়।

ফ্রান্সের ইকোলজিস্ট এবং কমিউনিস্ট পার্টির সতেরো জন সদস্য এক বিবৃতিতে বলেছেন, তারা ইসরায়েলের ‘সম্মিলিত শাস্তির’ শিকার হয়েছেন এবং ম্যাখোঁকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, জেরুজালেমে ফরাসি কনস্যুলেট তাদের পাঁচ দিনের সফরের আমন্ত্রণ জানিয়েছে।

তারা আরো উল্লেখ করেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তির সংস্কৃতি জোরদার করার’ লক্ষ্যে তাদের মিশনের অংশ হিসেবে ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চল সফরের ইচ্ছা পোষণ করেছিলেন তারা।

‘প্রথমবারের মতো, আমাদের যাত্রার দুই দিন আগে, ইসরায়েল সরকার আমাদের এক মাস আগে অনুমোদিত ভিসা বাতিল করে’ তারা বলেন।

দলের সদস্যরা বলেন, ‘আমরা বুঝতে চাই কেন এই আকস্মিক সিদ্ধান্ত, যা সম্মিলিত শাস্তির মতো’।

প্রতিনিধি দলে ছিলেন ইকোলজিস্ট পার্টির জাতীয় পরিষদের ডেপুটি ফ্রাঁসোয়া রাফিন, অ্যালেক্সিস করবিয়ার এবং জুলি ওজেন, কমিউনিস্ট ডেপুটি সৌম্য বোরৌহা এবং কমিউনিস্ট সিনেটর মারিয়ানা মার্গেট।

অন্য সদস্যরা হলেন শহরের বামপন্থী মেয়র এবং স্থানীয় আইন প্রণেতারা।

বিবৃতিতে এই ভিসা বাতিলকে ‘কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ফাটল’ বলে নিন্দা করা হয়েছে। সূত্র: ফ্রান্স২৪, টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া