মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফসলি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

ফসলি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করেছে। তিনি মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিলে কাজ করতেন।

আজ ৩ নভেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ফসলি জমির মাঠ থেকে মোঃ রাকিবুল হাসান (২৮) নামের এই যুবকের মরদেহ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। সকাল ১১টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকার মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিলের পশ্চিম পাশে ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিবুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেপুর এলাকার মোঃ উজ্জ্বল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে মেসার্স হাজী রমজান আলীর আটো রাইস মিলের রুম থেকে বের হয় রাকিবুল হাসান। পরের দিন রবিবার সকালে তার মরদেহ মিলের পশ্চিম পাশে ফসলি জমির মাঠে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক রহস্য এখনো পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া