রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত

বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তবে তারা আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ ২১ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, শিক্ষকরা শিক্ষার মূল ভিত। তাঁদের হাত ধরেই তৈরি হয় আদর্শ মানুষ। শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং একজন মানুষকে মূল্যবোধে সমৃদ্ধ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য। তাই শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রয়াস ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়।

নারীশিক্ষায় গুরুত্বারোপ করে তিনি বলেন, আমি সর্বদা চেষ্টা করি শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার। আজকের শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিকতার শিক্ষায়ও গুরুত্ব দিতে হবে। নারীশিক্ষার প্রসার যত বাড়বে, সমাজ তত বেশি আলোকিত হবে।

মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের ছাত্রীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। শিক্ষার আলোয় আলোকিত মেয়েরা হবে জাতির সম্পদ।

দেলোয়ার হোসেন ও শাহপার আনজুমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী জাফর সাদেক, সহকারী প্রধান শিক্ষিকা (দিবা শাখা) খাদিজা বেগম, সহকারী প্রধান শিক্ষিকা (প্রাতঃ শাখা) রাজিয়া বেগম, খুরশীদ জাহান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া