মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক ফরুক নির্বাচিত

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ-এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

হাকিকুল ইসলাম খোকন   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   158 বার পঠিত

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ-এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নিউইয়র্কের এষ্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ কতৃক আয়োজিত সংগঠনের এক নির্বাচনী আলোচনা সভা গত ১৩ অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী ফোরাম ইঊএসএ’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা টি. মোল্লা।

সভায় বক্তাগণ নীজ নীজ মতামত তুলে ধরেন এবং সকলরে মতামতের ভিওিতে আগামী ২০২৪-২০২৬ এর জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তি শালী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সভাপতি আবুল বাসার মিলন এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবুল এইচ হাবিব, ফারুক হোসাইন, কাজী সফিকুল ইসলাম, এমএন জিন্নাত, নিলুফার রশিদ, সবিতা দাস, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক রুবেল, রমজান আলী, শান্তি রঞ্জন শীল, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য আজহারুল ইসহাক খোকা, আমিনুল ইসলাম, আনিসুর রহমান সেন্টু, ইসহাক ভূঁইয়া, মাসুদ ভূঁইয়া।

প্রধান উপদেষ্টা হারুন অর রশীদ, উপদেষ্টা টি. মোল্লা, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আকতার হোসেন, সাংবাদিক হেলাল মাহমুদ।

উল্লেখ্য, পুরো কমিটি আগামী ২ সপ্তাহের মাঝে গঠন করা হবে বলে জানিয়েছেন বিদায়ী সভাপতি হারুন অর রশিদ।আলোচনা সভা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়। আলোচনা সভার শুরুতে “৫২-এর মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ আগষ্ট, ২১ আগস্ট, ৩ নভেম্বরের নিষ্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(692 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া