শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের ১৩৯ বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

বাঞ্ছারামপুরের ১৩৯ বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বাঞ্ছারামপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেলিম রেজা, সাধারণ সম্পাদক শাহজালাল টিপু, জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোফরান মোস্তফা, মো.আলী পলাশ, আবদুল্লাহ আল মামুন, মমতাজ বেগম, কবির হোসেন, সাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, মো. মাইনুদ্দিনসহ উপজেলার ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতা।

শিক্ষক নেতারা বলেন, লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হয়েছে উপজেলার ১৩৯ টি স্কুলের ৮ শত ৮৫জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার থেকে দাবী আদায়ের জন্য স্কুলগুলোতে তালা ঝুলিয়ে দিবেন। ইতোমধ্যে যে পরীক্ষাগুলো নেয়া হয়েছে, তার খাতা মূল্যায়ন, ফলাফল প্রকাশ থেকে বিরত রাখাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে। বুধবার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন চললেও বাঞ্ছারামপুরে তা বৃহস্পতিবার থেকে শুরু হবে। যদিও গত ৩ দিন যাবত কর্মবিরতিতে রয়েছেন সহকারী শিক্ষকরা।

শিক্ষক নেতারা জানান, অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩দফা দাবি বাস্তবায়নে ২৩দিন অতিবাহিত হলেও অদ্যবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাঞ্ছারামপুরে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হলো।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা দাবি হলো:

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

মতবিনিময় সভায় বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাইল আহমেদ, আতিকুর রহমান লিটন, আশিকুর রহমান, নিরব বাবুসহ প্রেস ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া