রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে একাদশ শ্রেণির নবীনবরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   251 বার পঠিত

বাঞ্ছারামপুরে একাদশ শ্রেণির নবীনবরণ

বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় পরিচালিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবাগত শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, ফুলেল সাজসজ্জা ও মনোমুগ্ধকর পরিবেশে মাদরাসার নিজস্ব হলরুমে এটি ছিল এক অনন্য আয়োজন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন আবদুল্লাহ, মাদরাসা কমিটির সহসভাপতি জালাল উদ্দীন বাদল প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও ফেরদৌস আরা বলেন, ‘অনেকে মাদরাসায় পড়ে বলে হীনম্মন্যতায় ভোগে। এটি ঠিক নয়। মাদরাসা পড়ে এখন অনেকে বড় বড় পদে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

মাদরাসার শিক্ষার্থীরাই ডাকসুসহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের স্থান করে নিচ্ছেন। তোমরা যারা নবীন, তোমরাও চেষ্টা চালিয়ে যাবে। আল্লাহর রহমতে তোমরা সাধারণ ও ধর্মীয় উভয় শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছ, যা নিঃসন্দেহে এক বড় সৌভাগ্য।’

পরিচালনা কমিটির সভাপতি এ কে এম. মোশাররফ হোসেন রিপন বলেন, ‘মাদরাসার যেকোনো প্রয়োজনে আমরা সবার সাথে নিয়ে কাজ করব। এ প্রতিষ্ঠানকে মান ও শৃঙ্খলার দিক থেকে আরো উন্নত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ১৯৮১ সাল থেকে এই মাদরাসার ইবতেদায়ি থেকে শুরু করে দাখিল, আলিম এবং ফাজিল পর্যায় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে ১০৭৩ জন শিক্ষার্থী ও ৪৪ জন শিক্ষক দিন-রাত পরিশ্রম করে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।

অনুষ্ঠান শেষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া