সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে সোলার প্যানেল উপহার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে সোলার প্যানেল উপহার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে সোলার প্যানেল উপহার দিয়েছেন বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক মো. মোশাররফ হোসেন রিপন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে হাসপাতাল চত্বরে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়। পরে সোলার ইনভার্টারটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দুধ মিয়া মাস্টারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে প্রায় ২৫টি লাইট ও ১২টি ফ্যান চালানো সম্ভব হবে। ফলে বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আলো ও ফ্যান সচল রাখা যাবে। এতে বিশেষ করে প্রচণ্ড গরমের সময় রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ইসলামী হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দীর্ঘদিন ধরে সোলার সমস্যায় ভুগছিলাম। বিদ্যুৎ চলে গেলে ইনডোর-আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে সেবা দিতে আমাদের যথেষ্ট কষ্ট হতো। পাশাপাশি রোগীদেরও অনেক দুর্ভোগ পোহাতে হতো।’

তিনি আরও বলেন, ‘ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনের আন্তরিক সদিচ্ছায় দ্রুত হাসপাতালে একটি সোলার ইনভার্টারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ না থাকলেও হাসপাতালের গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু রাখা সহজ হবে।’

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া