শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুইদিনব্যাপী কৃষক-কৃষানীর প্রশিক্ষণ শুরু

বাড়ির আঙিনার খালি জায়গায় পাঁচ স্তরে সবজি চাষ করা যায়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   159 বার পঠিত

বাড়ির আঙিনার খালি জায়গায় পাঁচ স্তরে সবজি চাষ করা যায়

ব্রাহ্মণবাড়িয়ায় “বসত বাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন কৌশল” বিষয়ক দুইদিনব্যাপী কৃষক-কৃষানীর প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শারমিন জুঁই।

জেলা বীজ প্রত্যয়ন অফিসের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শারমিন জুঁই বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনাবাদী পতিত ও অব্যবহৃত বসতবাড়ি চাষের আওতায় আনা এই প্রশিক্ষণের উদ্দেশ্য। বাড়ির আঙিনায় খালি জায়গায় পাঁচ স্তরে এই সবজি চাষ করতে হবে। এতে পাঁচ রকমের সবজি চাষ করা যায়। যার ফলে পারিবারিক পুষ্টির চাহিদা মিটাবে। এই বাগান বাড়ির সৌন্দর্য বৃদ্ধিও করে। বাড়িতে সবজি চাষ করে স্বয়ংসম্পূর্ণ হতে পারা যায়। প্রতিদিন একজন মানুষের সবজি ও ফল মিলে ৪০০ থেকে ৫০০ গ্রাম পুষ্টি প্রয়োজন, যা আমরা এই বাড়ি থেকে উৎপাদন করতে পারি। খুব সহজে নিরাপদ উপায়ে বাড়িতে আমরা এই পুষ্টি বাগান করতে পারি। দুই দিনব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার ৩০ জন কৃষক-কৃষানী অংশ নেন।

Facebook Comments Box

Posted ২:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া