বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিক্সার চালক ও দুইজন যাত্রী রয়েছেন। আজ ৫ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নবীনগর-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিম খানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর থেকে একটি অটোরিক্সা গ্যাস আনতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বাসের সাথে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক ও দুই যাত্রী নিহত হন।

নিহতরা হলেন, উপজেলা নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক সোহাগ মিয়া (১৯), একই উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮) ও ফেনী জেলার সদর উপজেলার দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়ের এর ছেলে নুরুল আলম (৫৫)।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভোরে নবীনগর-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিম খানার সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক ও দুই যাত্রী মারা যায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া