বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাঁধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ। ওই এলাকায় বাড়িয়েছে বিজিবি‘র নজরদারি।

গতকাল বুধবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এরপর থেকে সীমান্তবর্তী উত্তেজনা বিরাজ করলেও ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ভবানীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা দেশের মাটি রক্ষায় এলাকায় নজরদারী বাড়িয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম)।

জানা গেছে, বুধবার দুপুরে সীমান্তবর্তী ১১৫৬নং সীমান্ত পিলারের কাছেই সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ‘র জওয়ানরা সীমান্তে কাজ শুরু করে। এ সময় সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করছে খবর পেয়ে বিজিবি‘র জওয়ানরা ওই স্থানে অবস্থান করে তাঁদের নিষেধ করে। বিএসএফ পুনরায় নিষেধ উপেক্ষা করে বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি‘র সাথে সাথে এলাকাবাসীও তাঁদের দেশের মাটি রক্ষায় তীব্র প্রতিবাদ জানায়। বিজিবি‘র পক্ষ থেকে তীব্র প্রতিবাদের মুখে ওই এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।

স্থানীয় কৃষক তোতা মিয়া বলেন, আজকের এই পরিস্থিতির সীমান্তবর্তী রাস্তা ও ব্রীজ নির্মাণকারী প্রতিষ্ঠান কিছুটা দায়ী। প্রায় এক বছর ধরে রাস্তা নির্মাণ কাজ নিয়ে গড়িমশি করছে ঠিকাদার। আমাদের দেশের রাস্তায় ও ব্রীজের কাজ চলমান থাকায় ভারতের একটু রাস্তা ব্যবহার করতে হয় আমাদের। ওই চলাচল দেখে বিএসএফ প্রায় সবসময়ই গায়ে পড়ে ঝগড়া করতে আসে। আমাদের মুলরাস্তা নদী গর্ভে চলে যাওয়ায় আমাদের চলাচল করতে হয় ভারতের ভিতর দিয়ে। আগত বর্ষার পূর্বেই রাস্তা নির্মাণ কাজ শেষ না করা হলে দশ গ্রামের মানুষ চরম বিপাকে পড়বে। রাস্তা নির্মাণ কাজ দ্রুত শেষ করা প্রয়োজন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবি’র জনৈক সদস্য বলেন, বর্তমানে রাস্তার নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। বুধবার সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ’ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দেওয়ার কোন নিয়ম নাই। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে বেড়া নির্মাণ করতে আসে। জানতে পেরে আমরা তাদের বাঁধা দেই। পরে বাঁধার মুখে কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, বাংলাদেশ সীমান্তে রাস্তা নির্মাণ না হলে সহজে সমস্যার সমাধান হবে না। ওই এলাকায় রাস্তা ও ব্রীজ নির্মাণ কাজে নদী থেকে বালি ব্যবহার নিয়ে একটু জটিলতা রয়েছে। সামনে বর্ষা আগত, ঠিকাদারের সাথে কথা বলে বাংলাদেশ সীমান্ত দিয়ে মানুষের চলাচলের বিকল্প রাস্তা নির্মান করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনা ৩১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএসএম কামরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক বিজিবি‘র সদস্যদের প্রতিবাদের ফলে বেড়া স্থাপনের কাজ বন্ধ করেছে বিএসএফ। তবে বাংলাদেশ সীমান্তে রাস্তা ও ব্রীজ নির্মানের কাজ বন্ধ থাকায়, আমাদের দেশের মানুষ ভারত সীমান্ত দিয়ে চলাচল করে। দ্রুত রাস্তা নির্মাণকাজ শেষ না করা হলে এ সমস্যা থেকেই যাবে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Facebook Comments Box

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া