সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে ডিনার খেলে দিতে হবে খাবারের দাম!

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   205 বার পঠিত

বিয়েতে ডিনার খেলে দিতে হবে খাবারের দাম!

সেজেগুজে হাজির হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। খেতে গিয়েই চক্ষু চড়কগাছ আমন্ত্রিতদের। বিয়ের অনুষ্ঠানে ডিনার খেতে গেলে নাকি সকলকেই খাবারের দাম দিতে হবে। কেউ বিনামূল্যে কোনও খাবার খেতে পারবেন না। কতো টাকা দিতে হবে, তাও উল্লেখ করা রয়েছে ডিনারের জায়গায়। অদ্ভুত এই নিয়মের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ওই অনুষ্ঠানের এক আমন্ত্রিত অতিথি।

ঘটনাটি ঘটেছে ইতালির ফ্লোরেন্সে। ক্ষোভ উগরে ওই ব্যক্তি জানান, কানাডার ভ্যাঙ্কুভার থেকে ইতালির ফ্লোরেন্সে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং ছিল। অধিকাংশ আমন্ত্রিত কানাডা থেকেই গিয়েছিলেন। বিয়ের আগেরদিন প্রি ওয়েডিং পার্টিতে গিয়েই তারা বিপাকে পড়েন। প্রি ওয়েডিং পার্টিতে ডিনারের জন্য আমন্ত্রিতদের দাম দিতে হবে বলে জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি আরো লেখেন, কানাডা থেকে ইতালিতে যাতায়াত ও থাকার জন্য আমন্ত্রিতরা আগে থেকেই হাজার হাজার টাকা খরচ করেছেন। অথচ বিয়ের অনুষ্ঠানে গিয়ে কোনও আতিথেয়তা পাননি, বরং খাবারের জন্য টাকা চাওয়া হয়। ডিনারের জন্য তিন হাজার ৭০০ টাকা চাওয়া হয় তাদের থেকে। এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে যারপরনাই ক্ষুব্ধ তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা লিখেছেন, বিয়েবাড়ির হোস্টরা ভদ্রলোক নন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে, খাবারের জন্য দাম চাওয়াটা অভদ্রতার নিদর্শন।
তথ্য সূত্র – এমএসএন।

Facebook Comments Box

Posted ৭:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া