রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা লে. কর্ণেল (অব.) জিয়াউদ্দিন আহমেদের ইন্তেকাল

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা লে. কর্ণেল (অব.) জিয়াউদ্দিন আহমেদের ইন্তেকাল

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেনানায়ক লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন (বীর উত্তম) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ৫ আগস্ট মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। মুক্তিযুদ্ধের সময় জিয়াউদ্দিন ১ নম্বর সেক্টরের অধীনে ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন।

মোহাম্মদ জিয়াউদ্দিন ১৯৩৯ সালের ২২ নভেম্বর চট্টগ্রামের (বর্তমান কক্সবাজার) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পহরচান্দা গ্রামে জন্মগ্রহণ করেন।

তার পিতা মোহাম্মদ কাশেম এবং মা মজিদা খাতুন। জিয়াউদ্দিন বীর উত্তম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সিডিএ ছাড়ার পর তিনি আমৃত্যু চট্টগ্রাম নগরীর স্বনামধন্য প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে জিয়াউদ্দিন পাকিস্তান সেনাবাহিনী ত্যাগ করে মেজর আবু তাহের, মেজর মুহাম্মদ আবুল মঞ্জুর এবং ক্যাপ্টেন বজলুল গণি পাটোয়ারীকে নিয়ে অ্যাবোটাবাদ সেনানিবাস থেকে ২৫ জুলাই ১৯৭১ সালে সীমান্ত পেরিয়ে ভারতের দেবীগড়ে পৌঁছান এবং ২৭ জুলাই দিল্লি পৌঁছান।

জিয়াউদ্দিন এবং অন্যরা ৭ আগস্ট কলকাতায় পৌঁছান। এরপর তাকে জেড ফোর্সের অধীনে ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়।

মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক তিন দিন আগে ১৩ ডিসেম্বর সিলেটের এমসি কলেজ যুদ্ধে জিয়াউদ্দিন অগ্রভাগে ছিলেন। ১৫ ডিসেম্বরের মধ্যে মুক্তিবাহিনী এবং যৌথ বাহিনী সিলেটের সদর দরজায় কড়া নাড়তে শুরু করে। শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় সিলেটে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীনতার পর জিয়াউদ্দিনকে লেফটেন্যান্ট কর্ণেল পদে উন্নীত করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া