সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (বিসিবি) ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (ইউএমসিএইচ) মধ্যে একটি কর্পোরেট স্বাস্থ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় ব্যাংকটির কর্মচারী ও গ্রাহকরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ মূল্যে চিকিৎসাসেবা পাবেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার এবং হাসপাতালের হেড অব কর্পোরেট (বিজনেস ডেভেলপমেন্ট) নীতা চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ইতোমধ্যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি দুই দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করছে।
Posted ৭:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah