রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎসব পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

হাকিকুল ইসলাম খোকন   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   142 বার পঠিত

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎসব পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

অরল্যান্ডো ৩ মে শনিবার : কি ফুল ফুটাবে তুমি হে বৈশাখ? তোমার শাখায় সে কথা তুমিই জানো, হয়তোবা তুমি জানোনা, তোমার প্রথম দিনে বিধাতার মৌন অনুরোধ পারেনা হেলিতে। তাই ঘুরে ঘুরে আসে, বারে বারে আসে চৈত্রের শেষে। বাঙালির সাংস্কিতিক ঐতিহ্য, আত্মপরিচয় আদিকাল থেকে এ ভূখণ্ডের মানুষদের ঐক্যবদ্ধ করেছে। যার রংধনু রস্মি ভৌগোলিক সীমা অতিক্রম করে বাঙালি নিয়ে গেছে দেশে দেশে। এ বৈশাখ সংগীত আজ বিশ্ব বাঙালির মহামিলন ও ঐক্যের উৎস যা, বাংলাদেশ সোসাইটি লালন করে আসছে দীর্ঘ উনিশ বছর ধরে। বাঙালির হাজার বছরের আত্মপরিচয়ের ঠিকানা তুলে ধরতে, শিখরের খুসবু ছড়িয়ে দিতে নব আনন্দে নতুন বছরকে সকল বাঙালি এক মোহনায় উপনীত হয়েছে অরলান্ডোর ‘আপনা’ খ্যাত বৈশাখী চত্বরে। স্বদেশগত ভাবনায় উন্মন অধীর প্রাণের পরশ নিতে সবাই ছুঁটে এসেছে যুক্তরাষ্টে অংকিত দীর্ঘায়িত আলপনা কর্নারে। এটা আমাদের গৌরব দীপ্ত সংকৃতির প্রজ্জল বীজপত্র। যার স্রষ্টা শিল্পী সিনিগধা লিপি। এই ক্যানভাসের পাদদেশে দাঁড়িয়ে শিশু, কপোত কপোতীরা ছবি তোলার ভীড় জমিয়েছে রাত বারোটা পর্যন্ত। বিশাল চত্বরে তাবু টানিয়ে বসেছিল মেলা। প্রচুর শাড়ি চুড়ি কাপড় প্রসাধনী বিক্রী হয়েছে মধ্যে রাত পর্যন্ত । ছিল পান্তা ইলিশ , চটপটি , চা , মিষ্টি , পিঠা ,খাবারের রকমারি আয়োজন। উচ্ছল আনন্দে আড্ডায় খাওয়ায় বিভোর হয়েছে আগতকরা। এদিকে অপরূপা বৈশাখী সাজে আপনা অডিটোরিয়াম মঞ্চে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে শিশুদের যেমন খুশী তেমন সাজো সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা। প্রত্যেকটি মা এনেছেন সন্তানদের সাজিয়ে। চিরন্তন বাংলার বধূ, জামাই, কৃষক, জেলে, ঘটক, শিক্ষক, বেদে কতকি। সবাইকে তাক লাগিয়ে ঈশান (ঘটক) প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে আজান (জেলে), তৃতীয় হয়েছে হাফসা (শিক্ষিকা) দর্শকদের নজর করেছে অতুলনীয় লাল শাড়ী সজ্জিত ক্ষুদে শিশু। বাদ্যযন্ত্র ঢোল বাঁশি প্ল্যাকার্ড নিয়ে লাল সাদা শাড়ী পরিহিতা বৈশাখী নারী, পুরুষদের মিছিল প্রদক্ষিণ ছিল চিত্তাকর্ষক ও নূতনত্ব। মনখোরাকের মহৌষধ ছিল সংগীত সন্ধ্যা। এতে অংশ নেন অরল্যান্ডো, কিসিমি, টেম্পার শিল্পীরা। তবে গেস্ট আর্টিস্ট রুখসানা মির্জা ও প্রেমা রহমান ছিলেন অনন্যা। তাদের গানের মুগ্ধতায় দর্শককুল বিমোহিত হয়েছে। সাড়া জাগানো রাফেল ড্রুতে প্রথম হয়েছে শোভন, দ্বিতীয় মিলু, তৃতীয় সাজিদ (মেলবোর্ন)। যাদের অক্লান্ত পরিশ্রমে, পৃষ্ঠপোকতায় এই অনিন্দতম নবকিরণ বৈশাখ প্রজ্জ্বলিত হয়েছে তাদেরকে অভিনন্দন। বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার সভাপতি, সেক্রেটারি সহ অগণিত সভ্যদের বিরামহীন প্রচেষ্টায় বৈশাখীর এই স্বার্থক রূপায়ণ সেন্ট্রাল ফ্লোরিডা বাসীদের উদ্ভাসিত করবে অনাদিকাল। সমগ্র অনুষ্ঠানটি ছিল প্রবাসের আনন্দ উৎসবের বাতিঘর।|

Facebook Comments Box

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(569 বার পঠিত)
পাত্র চাই
(441 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া