শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় টাইয়ফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   182 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় টাইয়ফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বিনামূল্যে টাইয়ফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ ১২ অক্টোবর রবিবার সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের এস.আই.এম.ও ডা. সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিন্টেন্ড মো. মনিরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচির প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী ছেলে মেয়েদের টিকা দেওয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলায় ৯ বছর থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১২ লাখ শিশু, কিশোর ও কিশোরীকে টিকা দেওয়া হবে। কেউ যাতে টিকাদান থেকে বাদ না যায় সেজন্য জন্মসনদ নেই এমন শিশুরাও টিকা পাবে।

Facebook Comments Box

Posted ৮:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া