সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সিভিল সার্জন, নোমান মিয়া ওএসডি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সিভিল সার্জন, নোমান মিয়া ওএসডি

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগে রদবদল করা হয়েছে। জেলার নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন পেয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মিজানুর রহমান। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) মো. নোমান মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অনুযায়ী বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

ডা. মো. নোমান মিয়া ২০২৪ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে নোমান মিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন মো. মিজানুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া