শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা তথ্য অফিসের আয়োজনে

ব্রাহ্মণবাড়িয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   183 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে মহিলাদের অবহিতকরণ ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্তকরণ আত্মকর্মসংস্থান সৃষ্টি, গুজব, মাদক, মানব পাচার, অপপ্রচার, ডেঙ্গু প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের আয়োজনে আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দারিয়াপুর শহীদ কাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস জনসচেতনতামূলক কাজটি করে যাচ্ছে।

জেলা তথ্য অফিসার মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা ইতি রাণী দেবী ও দারিয়াপুর শহীদ কাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার। নৈতিকতার উপর জোর দিয়ে মহিলা সমাবেশে বক্তারা বলেন, সঠিক শিক্ষার মাধ্যমে আমাদের নৈতিকতা মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হতে হবে। নৈতিকতা মূল্যবোধ সম্পূর্ণ মানুষ ব্যতিত দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। আমাদের দেশের কথা জাতির কথা ভাবতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। তারাই একদিন দেশ পরিচালনা করবে। তাই তাদের মেধাবী হওয়ার পাশাপাশি নৈতিকতা জ্ঞান অর্জন করা জরুরি। এদেশ গড়তে হলে সবার অংশ গ্রহন জরুরি।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া