বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বইয়ের জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   250 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বইয়ের জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন

বই পড়ায় সাধারণ মানুষকে আরো বেশি সম্পৃক্ত ও আগ্রহী করে তুলতে ‘বই এর জন্য ৬০ মিনিট’ নামে বিশেষ প্রচারণার উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত এর সঞ্চালনায় এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার উদ্বোধন ঘোষণা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া, জেলা বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। মানুষকে আলোকিত করতে, চিন্তার পরিধি বিস্তৃত করতে এবং সঠিক জীবনদর্শন গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। আজকের তরুণ প্রজন্ম যদি নিয়মিত বইয়ের সঙ্গে সম্পৃক্ত হয় তবে তারা জ্ঞানসমৃদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠবে। তাই প্রত্যেককে প্রতিদিন অন্তত এক ঘণ্টা সৃজনশীল বই পড়ার অভ্যাস করতে হবে। তিনি আরও বলেন, ‘বই এর জন্য ৬০ মিনিট ’ প্রকল্পের মাধ্যমে পাঠকেরা প্রতিদিন অন্তত ১ ঘণ্টা বই পড়ার প্রতি উৎসাহিত হবেন। এই উদ্যোগ কেবল পাঠাভ্যাস গড়ে তুলবে না বরং লাইব্রেরিকে সংস্কৃতি চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত করবে।

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মো. দিদারুল আলম বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক লাইব্রেরী অনেক পুরাতন বইয়ের মাধ্যমে সমৃদ্ধ। আমরা চেষ্টা করছি পাঠকদের কে নানান সুযোগ সুবিধা প্রদান করতে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি চত্বরে কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন। পাশাপাশি জেলা প্রশাসক মো. দিদারুল আলম শিউলি ফুলের চারা রোপন করেন।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া