সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 191 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আজ ২৫ অক্টোবর শনিবার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০০ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে ছাতা বিতরণ করা হয়।
সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং আছমাতুন্নেছা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা সিকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ তৈমুর।
অনুষ্ঠানে জেলার মুক-বধির নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং আছমাতুন্নেছা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রি কলেজের প্রভাষক মো. তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব বলেন, সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছেন বুদ্ধিপ্রতিবন্ধীরা। তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের পাশে সমাজের সকলকে দাঁড়াতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংখ্যা বাড়ছে- তাই সবাইকে এগিয়ে এসে তাদের সহায়তায় কাজ করতে হবে। এ সময় তিনি যেকোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
Posted ৩:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah