নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 113 বার পঠিত
আলোচনা সভা ও দোয়া’র মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় জেলা সদরের মৌলভীপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে মওলানা ভাসানী স্মৃতি সংসদ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আরমান উদ্দিন পলাশ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসান। সাধারণ সম্পাদক এড. শেখ জাহাঙ্গীরের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মোশাররফ হোসেন ভূঞা, পিস ভিশন বাংলাদেশ সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, যুগ্ম সম্পাদক মোঃ বাবুল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক শেখ মোঃ নাদিম, মোঃ জিয়া কারদার নিয়ন, মোস্তাফিজুর রহমান বাবু, কামরুজ্জামান সবুজ, আলী হায়দার তুষার, জয়নাল আবেদীন মালদার, হারিছা খাতুন, এজাজ আহমেদ মনির, মজিবুর রহমান, সাইফুল ইসলাম তিলক, কামাল আহমেদ প্রমুখ।
আলোচনায় বক্তারা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বাংলাদেশের স্বাধীনতার ও রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা আখ্যায়িত করে বলেন, শোষিত বঞ্চিত সাধারণ মানুষের জন্য মওলানা ভাসানীর আকাংখিত অর্থনৈতিক মুক্তি আমরা আজও পাইনি। তিনি ইসলাম ধর্মের অনুসারী হলেও ব্যক্তিজীবনে ছিলেন অসাম্প্রদায়িক। ভাসানী ছিলেন সকল রাজনীতিবিদদের পীর। আলোচকগণ মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সৎ ন্যায়নীতি এবং স্পষ্টবাদিতার আদর্শে নিজেদের জীবন গড়তে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের প্রতি উদাত্ত আহবান জানান। পরে মরহুম মওলানা আবদুল হামিদ খান ভাসানী, তাঁর মানসপুত্র মরহুম মশিউর রহমান খান ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত ও জেলা উন্নয়ন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ কবীর আখন্দ এর দ্রুত সুস্থতার পাশাপাশি জেলা আন্দোলনে শহীদ উবায়দুর রউফ পলু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ সারুয়ার কাইসার টিপু।
Posted ২:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah