রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল কলেজ বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা উন্নয়নের স্বার্থে ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচি আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজন করা উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট যুব ইউনিটের প্রধান ফাহিম মুনতাসীর। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট এডহক কমিটির সদস্য শাহ আলম পালোয়ান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তিষা রানী পুদ্দার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী কাজী রায়হানসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা জানান, পূর্ববর্তী সরকারের সময়ে মেডিকেল কলেজ হাসপাতালের ঘোষণা দেওয়া সত্ত্বেও কার্যক্রম শুরু না হওয়ায় জেলার স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে তারা উচ্চশিক্ষা বিস্তারের স্বার্থে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া