রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চার দফা দাবিতে

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

চার দফা দাবিতে পূর্ণ কর্মবিরতি শুরু করায় ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আজ ১ নভেম্বর সোমবার সকাল থেকে এসএসসি টেস্ট পরীক্ষাসহ বার্ষিক পরীক্ষার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরীক্ষায় অংশ নিতে এসে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র থেকে আবার বাড়ি ফিরে গেছে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার মোট ১২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছেন। সকালে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকরা ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকেন।

শিক্ষকরা বলেন, সহকারী শিক্ষককে ৯ম গ্রেডে ক্যাডারভুক্তকরন, শূন্যপদে নিয়োগ-পদোন্নতি-পদায়ন, বকেয়া টাইমস্কেল-সিলেকশন গ্রেডের দ্রুত মঞ্জুরি এবং ২০১৫ পূর্বের ইনক্রিমেন্টসহ বর্ধিত বেতন সুবিধা পুনর্বহালের দাবী দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে শিক্ষকরা। বিষয়গুলো নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।

তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকরা শুক্রবার ও শনিবারও পরীক্ষা নিতে প্রস্তুত।

কর্মবিরতীকালে বক্তব্য রাখেন অন্নাদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার, গভ. মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন মৃধা, সহকারি শিক্ষক আল আমিন, সিনিয়র শিক্ষক মোছা নাছিমা বেগম।

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া