শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   170 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৪৩তম বার্ষিক সাধারণ সভা আজ ২৭ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এবারের সাধারণ সভা বিশিষ্ট লেখক-গবেষক, ইতিহাসবিদ, কবি ও ভাষা সৈনিক আহমদ রফিক স্মরণে অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি জয়দুল হোসেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিন।

সভায় বিগত বছরে মৃত্যুবরণ করা গুণিজনদের স্মরণ করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও তাদের জন্য শোক প্রকাশ করা হয়।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল হান্নান খন্দকার।

সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশির, প্রখ্যাত লেখক জিয়াউদ্দিন ঠাকুর।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মেদ, বজলুর রহমান, নারী নেত্রী ফজিলাতুন নাহার, ফারুক আহামদ ভূইয়া, অধ্যাপক শেখ জাহাঙ্গীর, ডা. শ্যামল দাশ গুপ্ত, মুসলেম উদ্দিন সাগর, এডাব সভাপতি এস. এম শাহীন, মনিরুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

৪৩ বছরের পথ চলায় সংগঠনে বিশেষ অবদানের জন্য এই বছর ডা. আহমদ আল-মামুন এবং কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরকে সাহিত্য একাডেমি পদক ও সম্মাননা প্রদান করা হয়। বার্ষিক সাধারণ সভায় সাহিত্য একাডেমির শতাধিক নবীন-প্রবীণ সদস্য অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৫:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া