সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | 198 বার পঠিত
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। আজ ১৪ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মজিবুল্লাহ মুজিব।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে এবং সদস্য সচিব সালাউদ্দিন মোল্লার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও মো. আরমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবেদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াছিন বাবু প্রমুখ।
বক্তারা বলেন, প্রশাসনের নির্লিপ্ততায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। অন্যদলগুলো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
Posted ৩:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah