শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে হেফাজতের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকান্ডে মূল হোতা সহ জড়িতদের গ্রেফতারের দাবি আল্লামা শায়খ সাজিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   211 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকান্ডে মূল হোতা সহ জড়িতদের গ্রেফতারের দাবি আল্লামা শায়খ সাজিদুর রহমান

হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে আল্লামা শায়খ সাজিদুর রহমান এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমাদের সন্তানরা শহীদ হয়েছে। আবার আমাদের নেতাকর্মীরা জেল খেটেছে। তারা ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫ টি মামলায় নেতাকর্মীদের নামে কারো ৪১ মামলা, কারো ২৬ মামলা আবার কারো ২৮ মামলার আসামী হয়েছে।

হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।

পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান মামলা প্রত্যাহারের পরিপূর্ণ আশ্বাস প্রদান করেন। এ সময় আল্লামা শায়খ সাজিদুর রহমান বলেন, ২০২১ সালে হত্যাকান্ডের মূলহোতা উবায়দুল মোকতাদির চৌধুরী সহ হত্যাকান্ডে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে মাদক মুক্ত করতে আমাদের সকল প্রকার সহযোগিতা থাকবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতি মোবারক উল্লাহ, হযরত মাওলানা আব্দুল হাফিজ নাটাই, হযরত মাওলানা তানভিরুল হক সিরাজী, হযরত মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মুফতি জাকারিয়া খান, মুফতি জুনায়েদ কাসেমী, মাওলানা ওবায়দুল্লাহ মাদানী মাওলানা বেলাল হোসেন।

Facebook Comments Box

Posted ৩:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া