শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   241 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ১২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এই প্রণোদনা সার ও বীজ বিতরণ করেন।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ইমরান ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কৃষ্ণ ভট্টাচার্য, উপজেলা সমবায় অফিসার আজিজুর রহমান, তথ্য সেবা অফিসার ইতি রাণী দেবী, ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ ভূঁইয়া প্রমুখ।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে।

প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া