সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 192 বার পঠিত
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদ্রাসা ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহীম খলিল। তিনি নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন।
আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে তার এ সম্মানজনক অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়।
ইব্রাহীম খলিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের কৃতিসন্তান। এর আগেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার, গবেষণামূলক প্রকাশনা এবং শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনের সক্ষমতাসহ নানা মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।
Posted ২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah