বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপুল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   186 বার পঠিত

ভারতের বিপুল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

আমদানির নথিপত্রে অনিয়মের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ভারতের অন্তত ১৫টি আমের চালান আটকে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টাসহ বেশ কয়েকটি শহরের বিমানবন্দরে এই চালানগুলো আটকে দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বড়সড় ক্ষতির মুখে পড়লো ভারতের আম রপ্তানি। এতে এই ভারতের বিপুল পরিমাণ আমের চালান ফিরিয়ে আনতে যে পরিমাণ খরচ গুণতে হবে, তা ভেবেই ফলগুলো যুক্তরাষ্ট্রে ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা।

ভারতের আম রপ্তানির প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র। ফলে এ ঘটনাগুলো দু’দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। সংবাদমাধ্যমটি বলছে, আমের পচন, ধ্বংস বা পুনঃরপ্তানির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীরা প্রায় ৫ লাখ ডলার ক্ষতির আশঙ্কা করছেন।

জানা যায়, এসব আম ৮ ও ৯ মে মুম্বাইয়ে নির্ধারিত পরিমাণ বিকিরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল। এই প্রক্রিয়ায় ফলকে নিয়ন্ত্রিত রেডিয়েশনের মাধ্যমে কীটপতঙ্গ ধ্বংস করা হয় এবং সংরক্ষণক্ষমতা বাড়ানো হয়। কিন্তু ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন কর্মকর্তারা যে নথিপত্র চেয়েছিলেন, তাতে ত্রুটি ছিল। যদিও আমগুলোতে প্রকৃতপক্ষে কোনো কীটপতঙ্গের উপস্থিতি পাওয়া যায়নি, সমস্যা হয়েছিল কেবল পেস্ট কন্ট্রোল সংক্রান্ত প্রশাসনিক নথিতে ভুলের কারণে।

ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রফতানিকারকদের আরও সতর্কভাবে নথিপত্র তৈরি ও যাচাই-বাছাই করতে হবে।

Facebook Comments Box

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া