মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি ইদ্রিস গ্রেপ্তার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি ইদ্রিস গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকার আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলার পলাতক আসামি ইদ্রিস আলীকে (৪০) আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটকের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম।

ইমিগ্রেশন পুলিশ জানায়, একাধিক হত্যা মামলা থাকায় ইদ্রিস আলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন তিনি।

এ সময় কাগজপত্র যাচাই-বাছাই করে ইমিগ্রেশন পুলিশ জানতে পারে, ৫ আগস্টের পর ঢাকার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। পরে তাকে আটক করা হয়। ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে। তার সঙ্গে থাকা বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শন এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে ইদ্রিস আলীর বিরুদ্ধে। এছাড়া এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. শরীফুল ইসলাম বলেন, ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ইমিগ্রেশনে আসেন ইদ্রিস আলী। তার ডাটাবেজ যাচাই করে একাধিক হত্যা মামলার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশ ইদ্রিস আলীকে তাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি আশুলিয়া থানাকে জানানো হয়েছে। আশুলিয়া থানা পুলিশ আসার পর তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইদ্রিস আলীর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে আশুলিয়ায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। সেখানে আনার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া