নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | প্রিন্ট | 228 বার পঠিত
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য শস্য সহায়তায় বিতরণের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির।
আজ ১৩ জুন বৃহস্পতিবার সকালে শহরের পাইকপাড়াস্থ পৌর পানি সরবরাহ শাখায় এই খাদ্য শস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মিজান আনসারী, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোঃ শাহজাদা, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরা প্রমুখ।
উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন এ সময় বলেন, সরকারের মানবিক এ উদ্যোগের ফলে সারা দেশের দরিদ্র ও দুস্থ পরিবারের মানুষ ঈদ আনন্দের সাথে যুক্ত হতে পারবেন।
Posted ৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah