শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীতে বন্ধকগ্রহীতাকে প্রাণনাশের হুমকি ও সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ, তদন্তে পুলিশ

জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   224 বার পঠিত

মহাখালীতে বন্ধকগ্রহীতাকে প্রাণনাশের হুমকি ও সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ, তদন্তে পুলিশ

রাজধানীর মহাখালীতে এক বন্ধকগ্রহীতাকে প্রাণনাশের হুমকি ও সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে ভবন মালিক রোজী খন্দকার এবং তার মেয়ে কানিজ ফাতিমা নিপা ও জামাতা মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন এবং বড় মেয়ে মনিরা তাসনিম মিশু ও জামাতা মোহাম্মদ মারুফের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির থানায় জিডি ও মামলা করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ২০২৪ সাল থেকে মহাখালীতে রোজী খন্দকারের বাড়ির ফ্ল্যাট নম্বর ২৪ বন্ধক নিয়ে তৃতীয় তলায় বসবাস করছেন। বন্ধক বাবদ তিনি রোজী খন্দকারকে ৩০ লাখ টাকা দেন। চুক্তি অনুযায়ী, টাকা ফেরত দিতে না পারলে ওই ফ্ল্যাটটি হুমায়ুন কবিরের কাছে হস্তান্তর করার কথা ছিল। ভাড়াটিয়া হিসেবে নয়, বন্ধক সূত্রেই তিনি ওই ফ্ল্যাটে থাকেন।

আজ থেকে দেড় মাস আগে হুমায়ুন কবিরের বড় ভাই হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হন। তার চিকিৎসার জন্য তিনি গ্রামের বাড়িতে যান। ওই সময় তিনি খবর পান যে, তার বাসার সিসি ক্যামেরার চিপ ও অন্যান্য মালামাল ঘরের ভেতর থেকে গায়েব হয়ে গেছে। এতে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, তার ঘরের দামি জিনিসপত্র লুটপাট হতে পারে।

এ ঘটনার পর গত ৯ই আগস্ট হুমায়ুন কবিরকে ফোনে হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয়, ‘তুমি বাড়িতে এসেছ, এখন আর বাড়ি থেকে ফিরতে হবে না।’ এতে আতঙ্কিত হয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তিনি ওই মহিলার বিরুদ্ধে করা বন্ধক সংক্রান্ত চুক্তিপত্রের মামলাটি থানায় দায়ের করেন।

অন্যদিকে, রোজী খন্দকারের মেয়ে ও জামাতারা মায়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে আদালতে মামলা দায়ের করেছেন। এর আগে রোজী খন্দকার তার স্বামীর কাছ থেকে জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নেন। এ বিষয়ে তার মেয়ে কানিজ ফাতিমা নিপা মামলা করেন। শুধু মামলাই নয়, তারা সম্পত্তি হাসিলের আশায় মায়ের পেছনে লেগে আছেন এবং একপর্যায়ে সংবাদ সম্মেলনও করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোজী খন্দকার ও তার মেয়ে কানিজ ফাতিমা নিপা দীর্ঘদিন ধরে অনৈতিক জীবনযাপন করে আসছেন। তারা অর্থের বিনিময়েও যৌন সম্পর্কে জড়িত থাকেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া রোজী খন্দকার তার স্বামী মনজুরকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং একপর্যায়ে তিনি মারা যান। তার চরিত্র এতটাই খারাপ যে, যৌন ক্ষুধা মেটানোর জন্য তিনি অনেক মানুষের কাছে যান। রোজী খন্দকারের লিটন নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। তার স্বামী এই সম্পর্কের বিষয়টি জানতে পেরে বাধা দিলে তিনি স্বামীকে মানসিকভাবে নির্যাতন করে হত্যা করেন। এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ডে রোজীকে সহায়তা করেন তার কাজের কেয়ারটেকার দিলীপ।

উল্লেখ্য, হুমায়ুন কবির ও তার স্ত্রী আজ থেকে এক বছর আগে হঠাৎ করেই লিটনের সঙ্গে রোজীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানতে পারেন। বিষয়টি জানার কারণে তারা তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করেন এবং নিয়মিত হুমকি দিতে থাকেন।

এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া