বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের সাথে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি রাশিয়ার

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

মিয়ানমারের সাথে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি রাশিয়ার

বিদ্রোহী জোটের অগ্রগতি ঠেকাতে সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে ছয়টি আধুনিক যুদ্ধবিমান দিয়েছে রাশিয়া। এবার দেশটিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং রাশিয়া সফরে গিয়ে মঙ্গলবার রাতে ক্রেমলিনে পুতিনের সাথে বৈঠক করেন। পুতিনের জন্য উপহার হিসেবে ছয়টি হাতি নিয়ে গিয়েছিলেন তিনি! জান্তা সরকারের এই উদ্যোগকে ‘হাতি কূটনীতি’ বলে চিহ্নিত করেছে পশ্চিমা বিশ্ব। ওই বৈঠকে মিয়ানমারে ছোট মাপের পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য দুই পক্ষের প্রাথমিক চুক্তি হয়েছে।

বৈঠকের পরে পুতিন বলেন, “এ বছর আমরা আমাদের দ্বিপাক্ষিক মৈত্রীর ঘোষণাপত্র স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উদযাপন করছি। দু’দেশের মধ্যে সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে।”

গত দেড় বছরের গৃহযুদ্ধে বিদ্রোহী জোটের হাতে দেশের অর্ধেকের বেশি অংশ হারিয়েছে জান্তা। কিন্তু জানুয়ারিতে বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’-এর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ) চীনের মধ্যস্থতায় শান্তিচুক্তি করায় হ্লাইং সরকার কিছুটা স্বস্তি পেয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি ‘রোসাটম’ জানিয়েছে, প্রাথমিকভাবে মিয়ানমারে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র গড়বে তারা। পরবর্তী সময়ে উৎপাদন ক্ষমতা তিন গুণ বাড়ানোর সুযোগ থাকবে। সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ৭:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া