শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে

মিরসরাইয়ে ১ লাখ ঘনফুট বালু জব্দ

সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   বুধবার, ১৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

মিরসরাইয়ে ১ লাখ ঘনফুট বালু জব্দ

মিরসরাইয়ে পাহাড়ের পাদদেশে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ ১৬ জুলাই বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানে সহযোগিতায় করেন জোরারগঞ্জ থানা পুলিশ ও বন-বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্টের দক্ষিণ গেড়ামারা লক্ষীছড়া এলাকায় বনাঞ্চলের পাহাড়ের পাদদেশে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইলের কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে ১ লাখ ঘনফুট বালু, বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুইটি শ্যালো মেশিন বিকল ও পাঁচশ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়। বালু উত্তোলন সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে ১ লাখ ঘনফুট বালু জব্দ, দুইটি শ্যালো মেশিন বিকল পাঁচশ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া