রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুর কলেজে ওরিয়েন্টেশন ক্লাস

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   204 বার পঠিত

মির্জাপুর কলেজে ওরিয়েন্টেশন ক্লাস

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার তিনটি বিভাগের একযোগে এই ক্লাস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি মোঃ আবুল হোসেন।

কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ আব্দুল বারী এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ ফজলুল হক মুসুল্লী।

এরপর অভিভাবক সদস্য মোঃ বদিউল আলম বাদল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক একেএম জাহিদ ছরুয়ার, ড. মিয়া মোহাম্মদ সেলিম, আলী নেওয়াজ ভূঁইয়া, আবু বকর সিদ্দীক, একেএম সায়েম এবং আজমেরী বেগম বক্তব্য রাখেন ।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গোলাপ ফুল দিয়ে নবীনদের বরণ করেন। এছাড়া ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নিখিল চন্দ্র দাস এবং প্রভাষক সাব্বির আহ্মেদ সংগীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানের পরিবেশকে আনন্দময় ও উজ্জ্বল করে তোলে।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া