অনলাইন ডেস্ক | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 106 বার পঠিত
সংগৃহীত ছবি
রাশিয়ার জাতীয় দিবস ৯ মে’র কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে নিমন্ত্রণপত্র করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে তিনি মোদিকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদেঙ্কো।
তিনি বলেন, আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং আশা করছি যে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা তাকে পাব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করেছিল এবং পরাজিত হয়েছিল। ১৯৪৫ সালের ৯ মে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। সেই থেকে সোভিয়েত ইউনিয়নে ৯ মে-কে জাতীয় দিবস হিসেবে পালন করা হতো।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, জন্ম হয় রাশিয়াসহ ১৫টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের। স্বাধীন রাশিয়াও তার জাতীয় দিবস হিসেবে ৯ মে-কেই বেছে নেয়।
রুদেঙ্কো জানিয়েছেন, শুধু পুতিনই নয়, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ সব দেশের সরকারপ্রধান ও সামরিক বাহিনীকে রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াচে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে।
মোদি সর্বশেষ রাশিয়া সফরে গিয়েছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। সেটি ছিল তার প্রায় ৫ বছর পর রাশিয়া সফর এবং সেই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah