সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে সাইবার হামলা, ডার্ক ওয়েবে ফাঁস এক লাখ পুলিশ কর্মকর্তার তথ্য

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

যুক্তরাজ্যে সাইবার হামলা, ডার্ক ওয়েবে ফাঁস এক লাখ পুলিশ কর্মকর্তার তথ্য

যুক্তরাজ্যের প্রায় এক লাখ পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ একটি ডেটাবেজে সাইবার হামলা চালিয়ে এসব তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা ‘পুলিশ ন্যাশনাল লিগ্যাল ডেটাবেজ’-এ অনুপ্রবেশ করে কর্মকর্তাদের নাম ও যোগাযোগের তথ্য সংগ্রহ করেছে। যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনী আইনি তথ্য সংরক্ষণ ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় এই ডেটাবেজ ব্যবহার করে থাকে।

এই হামলার পেছনে ‘এক্সফিলস্কোয়াড’ নামের একটি সাইবার অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীরা এটিকে পশ্চিমা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওপর সাম্প্রতিক সাইবার হামলার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।

এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ক্রাইম এজেন্সি ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের তথ্যও সাইবার হামলার শিকার হয়েছিল। সম্প্রতি দেশটির শিক্ষা বিভাগে হামলা চালিয়ে পাঁচ লাখের বেশি তথ্য ফাঁসের ঘটনাও ঘটে।

তথ্য ফাঁস হওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি গুরুতর সংগঠিত অপরাধ দমনে কাজ করেছেন এবং অনেক শীর্ষ অপরাধীকে কারাগারে পাঠাতে ভূমিকা রেখেছেন। তার ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়ায় তিনি ও তার সহকর্মীরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন।

হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, একবার কোনো প্রতিষ্ঠানের তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হলে তা পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। একই সঙ্গে তারা মুক্তিপণ পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেছে।

জানা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের অধিকাংশ পুলিশ কর্মকর্তা কর্মজীবনের কোনো না কোনো সময়ে এই ডেটাবেজ ব্যবহার করেছেন। বর্তমানে ওই দুই অঞ্চলে প্রায় এক লাখ ৪৫ হাজার পূর্ণকালীন পুলিশ কর্মকর্তা কর্মরত রয়েছেন।

ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া